হবিগঞ্জ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার

আজিজুল ইসলাম সজীব :: হবিগঞ্জ থেকে পরিত্যাক্ত অবস্থায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-৯, সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা।

চুনারুঘাট থানার দেওর গাছ ইউনিয়ন আমকান্দি গ্রামস্থ মালদার বাড়ীর মৃত জাহির আলীর বসত বাড়ী থেকে এই গাঁজা উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া), অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *