Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

ভেরিফাইড’রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার : সু চি

📅 01 May 2018, 09:19 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ভেরিফাইড’রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার : সু চি
আন্তর্জাতিক ডেস্ক:: ‘ভেরিফাইড’রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার। গতকাল সোমবার (৩০ এপ্রিল) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদের বৈঠকে এমনটা বললেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি। এছাড়া রোহিঙ্গা প্রত্যর্পণ শুরু করার জন্য বাংলাদেশের দিক থেকে আরও সহায়তা চেয়েছেন তিনি। চলতি বছরের শুরু থেকে কয়েকবার এই প্রক্রিয়া পিছিয়ে যাবার কারণে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন সু চি। সোমবার নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদের সাথে এক ঘণ্টারও বেশি সময় বৈঠক করেন সু চি। রাখাইনের পরিস্থিতি সম্পর্কে তাদের তিনি বলেছেন, ‘ওই এলাকায় সে কোনো সময় ফের সহিংসতা শুরু হতে পারে।’ উল্লেখ্য, রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজে বের করতে এই মুহূর্তে মিয়ানমারে অবস্থান করছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য রাষ্ট্রের একটি প্রতিনিধি দল। সোমবার বিকেলে তারা মিয়ানমারের রাজধানী নেপিডোতে গিয়ে পৌঁছায়। এর আগে প্রতিনিধি দলটি দুদিন বাংলাদেশে ছিলেন। কক্সবাজারে তারা রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন। সেখান তারা রোহিঙ্গাদের মুখ থেকেই তাদের ওপর হওয়া নির্যাতনের বিবরণ শুনেছেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]