Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

পদ্মা সেতুর নাট খোলা সেই বাইজীদের জামিন স্থগিত

📅 18 September 2022, 03:36 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
পদ্মা সেতুর নাট খোলা সেই বাইজীদের জামিন স্থগিত
নিউজ ডেস্ক:: পদ্মা সেতু উদ্বোধনের পর রেলিংয়ের নাট খুলে টিকটক করা যুবক বাইজীদ তালহাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত তালহার জামিন স্থগিত করেছেন আদালত।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর। পদ্মা সেতু উদ্বোধনের পর একটি টিকটক ভিডিওতে দেখা যায়, ওই যুবক হাত দিয়েই সেতুর রেলিংয়ের নাট খুলে ফেলেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, 'এই হলো আমাদের পদ্মা সেতু। আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু। এই নাট খুইলা এহন আমার হাতে।’’ এ সময় পাশ থেকে আরেক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘ভাইরাল কইরা ফালায়েন না।’ ভিডিওটি ভাইরাল হলে ২৬ জুন বিকালে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে বাইজীদ তালহাকে গ্রেফতার করা হয়। ওই যুবকের নামে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়। পরদিন ২৭ জুন বিকালে শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সালেহুজ্জামান তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]