Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

৬ ঘণ্টায় ইউক্রেনে দুই শতাধিক হামলা রাশিয়ার

📅 29 August 2022, 04:14 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
৬ ঘণ্টায় ইউক্রেনে দুই শতাধিক হামলা রাশিয়ার
আন্তর্জাতিক ডেস্ক::  ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের অরিখিভ শহরে ৬ ঘণ্টায় দুই শতাধিক বার রাশিয়া হামলা চালিয়েছে।
জাপোরিঝিয়া অঞ্চলের সেনাপ্রধান অলেকজান্দার স্টারোখ রোববার এক টেলিগ্রাম পোস্টে এ কথা বলেন।
রুশ হামলায় সেখানে বিভিন্ন স্থানে টানা ১৪ ঘণ্টা ধরে জ্বলছে। খবর সিএনএনের। অলেকজান্দার স্টারোখ আরও বলেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে অরিখিভ শহরের মধ্যাঞ্চল। রুশ হামলায় দুই শিশুসহ এক গৃহবধূ আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। এ অভিযান এখন পর্যন্ত অব্যাহত রেখেছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]