Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
বিনোদন

ক্যাটরিনা-ভিকিকে প্রাণনাশের হুমকি

📅 25 July 2022, 04:09 PM | 👁️ পঠিত: 2 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ক্যাটরিনা-ভিকিকে প্রাণনাশের হুমকি
বিনোদন ডেস্ক:: নিরাপত্তাহীনতায় ভুগছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল দম্পতি। অজ্ঞাতপরিচয় ব্যক্তি নেটমাধ্যমে তাদের প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে আতঙ্কে মুম্বাইয়ে মামলা করেছেন এ তারকা দম্পতি। খবর আনন্দবাজার পত্রিকার। মুম্বাইয়ের সান্তাক্রুজ থানায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে সেই অভিযুক্তকে আটক করা হয়েছে। ভিকির অভিযোগ, বেশ কিছু দিন ধরেই নাম-পরিচয় গোপন রেখে ওই ব্যক্তি ক্যাটরিনাকে নেটমাধ্যমে পর্যবেক্ষণ করছিলেন। তিনিই ইনস্টাগ্রামে প্রাণনাশের হুমকি দেন এর পর। সম্প্রতি জন্মদিন উদযাপনে সপরিবারে মালদ্বীপ গিয়েছিলেন ভিকি-ক্যাটরিনা। খুনের হুমকি পাওয়ার পর আতঙ্কে কিছু দিন আগেই আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা বলিউড স্টার সালমান খান, সেই একই ভয় কি ছায়া ফেলল ভি-ক্যাটের জীবনে?
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]