Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

রুশ ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ ইসরাইলের আয়রন ডোম: ইউক্রেন

📅 17 July 2022, 03:26 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
রুশ ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ ইসরাইলের আয়রন ডোম: ইউক্রেন
আন্তর্জাতিক ডেস্ক:: রাশিয়ার ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে ইসরাইলের আয়রন ডোম একেবারেই অকার্যকর বলে দাবি করছে ইউক্রেন।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার ইসরাইলকে জানিয়েছে, তাদের আর আয়রন ডোমের প্রয়োজন নেই। কারণ ইসরাইলের এ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা তাদের ন্যূনতম নিরাপত্তা দিতে পারেনি। খবর আল-মায়াদ্বিনের।
একই প্রতিক্রিয়া জানিয়েছেন, ইসরাইলে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ইয়েভজেন কর্নিয়েচুকও। গত জুন মাসে এ রাষ্ট্রদূত ইসরাইলের কাছে আয়রন ডোমের জন্য আবেদন জানিয়ে বলেছিলেন, আপনাদের এই আকাশ প্রতিরক্ষাব্যবস্থাই পারে আমাদের শিশু ও নারীদের রুশ আগ্রাসন থেকে বাঁচাতে। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেস্কি রেজনিকভ শনিবার গণমাধ্যমকে জানিয়েছেন, ইউক্রেনের জন্য ইসরাইলের আয়রন ডোম মোটেও প্রযোজ্য নয়। রুশ ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে এগুলো কোনো কাজেই আসছে না। ইসরাইলের এ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আমরা আর চাই না।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]