Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সাহিত্য

সুনামগঞ্জে কাব্যকথা সাহিত্য পরিষদের প্রথম সাহিত্য সভা অনুষ্ঠিত

📅 18 February 2022, 07:45 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সুনামগঞ্জে কাব্যকথা সাহিত্য পরিষদের প্রথম সাহিত্য সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জ প্রতিনিধি ::   গানে কবিতায় ও ছড়া পাঠের মাধ্যমে প্রানবন্ত এক বিকেলে, কাব্যকথা সাহিত্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার প্রথম সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সুনামগঞ্জ এইচ এম পি স্কুলে, কাব্যকথা সাহিত্য পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি কবি ছড়াকার মো. ইয়াকুব বখত বহলুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি প্রভাষক ফজলুল হক দোলনের পরিচালনায় অনুষ্ঠিত সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাব্যকথা সাহিত্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, কবি সাংবাদিক মোহাম্মদ বাদশা গাজী । লেখা পাঠ ও আলোচনায় অংশ নেন, বাংলাদেশ টেলিভিশনের গীতিকার শেখ এম এ ওয়ারিশ, লেখক এডভোকেট শাহ আলম মহিউদ্দিন , কবি ছড়াকার ওবায়েদুল হক মুন্সি, কবি প্রভাষক রহমান তৈয়ব, কবি সৈয়দ আহমদ আশেকী, মো. একরামুল হক সেলিম, মো. আলিম উদ্দিন লিমন প্রমুখ। এখন থেকে প্রতি মাসের শেষ শুক্রবার কাব্যকথা সাহিত্য পরিষদের সাহিত্য সভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি বিশেষ দিবসের অনুষ্ঠানমালা সময়মত জানিয়ে দেওয়া হবে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]