Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

করোনায় আক্রান্তের সংখ্যা ৩৪ কোটি ৬৮ লাখ ছাড়ালো

📅 22 January 2022, 12:03 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
করোনায় আক্রান্তের সংখ্যা ৩৪ কোটি ৬৮ লাখ ছাড়ালো
আন্তর্জাতিক ডেস্ক::  বিশ্বব্যাপী করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কের মাঝে আক্রান্ত ও মৃতের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৯টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ কোটি ৬৮ লাখ ৫৬ হাজার ৪৩২। মৃতের সংখ্যা ৫৬ লাখ তিন হাজার ১৬০ জন।
এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ কোটি ৬৫ লাখ ৮৫ হাজার ৩৪৩ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ১৩ লাখ ৯৪ হাজার ৫৭৯ জন এবং মৃত্যুবরণ করেছে আট লাখ ৮৭ হাজার ৬৪৩ জন। এদিকে, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ২২ হাজার ৬৪৭ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ৩৭ লাখ ৫৭ হাজার ৭৪১ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়। যুক্তরাজ্যে মোট করোনা শনাক্তের সংখ্যা এক কোটি ৫৭ লাখ ৯ হাজার ৫৯ জন। এবং এ পর্যন্ত মারা গেছেন ১৫ লাখ তিন হাজার ৪৯০ জন। ভারতে মোট তিন কোটি ৮৯ লাখ এক হাজার ৪৮৫ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৮৮ হাজার ৯১১ জনে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]