Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

ভোটকেন্দ্র থেকে তৈমুরের দুই কর্মীকে আটকের অভিযোগ

📅 16 January 2022, 01:22 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ভোটকেন্দ্র থেকে তৈমুরের দুই কর্মীকে আটকের অভিযোগ
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ফতুল্লার হাজিগঞ্জ এলাকার ১১ নম্বর ওয়ার্ডের আইইটি স্কুলকেন্দ্র থেকে দুজনকে আটক করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৷ রোববার বেলা সাড়ে ১১টার দিকে শাহ আলম (৫৫) ও জামাল (৫০) নামে দুজনকে আটক করা হয়৷ স্থানীয় ও তাদের আত্মীয়দের দাবি— এ দুজন স্বতন্ত্র মেয়রপ্রার্থী তৈমুর আলম খন্দকারের সমর্থক। তাদের বাড়ি ফতুল্লার নিউ হাজিগঞ্জ এলাকায়৷ শাহ আলমের স্ত্রী অভিযোগ করে বলেন, তার স্বামী তৈমুরের কর্মী। হাতির ব্যাজ লাগানো থাকায় পুলিশকেন্দ্র থেকে তাকে আটক করে নিয়ে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে আইইটি সরকারি উচ্চ বিদ্যালয়কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. তৌফিকুল ইসলাম জানান, ভোটকেন্দ্রের বাইরে কী হয়েছে আমার জানা নেই৷ তবে কেন্দ্রের ভেতর কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত। সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন হচ্ছে ৷ এখন পর্যন্ত ১৮.৫০ শতাংশ  ভোটগ্রহণ গ্রহণ করা হয়েছে বলে জানান ওই  কর্মকর্তা। নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন জানান, সন্দেহজনকভাবে ভোটকেন্দ্রের আশপাশে ঘোরাফেরা করার কারণে দুজনকে  আটক করা হয়েছে ৷
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]