Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

জেলার পর উপদেষ্টার পদ থেকেও তৈমুরকে অব্যাহতি

📅 03 January 2022, 05:05 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
জেলার পর উপদেষ্টার পদ থেকেও তৈমুরকে অব্যাহতি
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: জেলা আহ্বায়কের পদ থেকে অব্যাহতির পর এবার বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টার পদ থেকেও অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে অব্যাহতি দিয়েছি বিএনপি। সোমবার দলের এক চিঠিতে তাকে অব্যাহতির কথা জানানো হয়। এক লাইনের ওই চিঠিতে বলা হয় ‘মাননীয় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্যের পদ থেকে আপনাকে প্রত্যাহার করা হয়েছে।’
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হয়েছেন। তবে আওয়ামী সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত বিএনপির। এ কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে মত বিশ্লেষকদের।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]