Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

বিস্ফোরণে গুরুতর আহত মালদ্বীপের স্পিকার

📅 07 May 2021, 12:40 AM | 👁️ পঠিত: 1 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বিস্ফোরণে গুরুতর আহত মালদ্বীপের স্পিকার
আন্তর্জাতিক ডেস্ক:: বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন মালদ্বীপের স্পিকার মোহাম্মদ নাশিদ। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় মালদ্বীপের রাজধানী মালের জনবহুল এলাকায় স্পিকারের বাসভবনের সামনে বিস্ফোরণটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির সামনে গাড়িটি দাঁড় করাতেই শক্তিশালী বিস্ফোরণ হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেখানে দাঁড় করানো একটি মোটরসাইকেলে বিস্ফোরক রাখা ছিল। বিস্ফোরণে তার দেহরক্ষীরাও আহত হয়েছেন। সঙ্গে সঙ্গে স্পিকারকে উদ্ধার করে মালের একটি হাসপাতালে ভর্তি করা হয়। ছোট্ট দ্বীপরাষ্ট্রটিতে এমন হামলার ঘটনা বিরল। হামলায় নাশিদের আহত হওয়ার খবর স্বীকার করেছে সেদেশের পুলিশ। এ ঘটনায় মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ জরুরি বৈঠক ডেকেছেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]