Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

সিরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ২৪

📅 25 February 2019, 07:46 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
আন্তর্জাতিক ডেস্ক:: সিরিয়ার পশ্চিম-মধ্যাঞ্চলীয় প্রদেশ হামায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) পুঁতে রাখা বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৪ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সময় রবিবার সকালে হামা প্রদেশের সালামিয়েহের শহরের উপকণ্ঠে ওয়াডি আল-আজিব গ্রামে ওই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর সংবাদ সংস্থা সানার। কর্তৃপক্ষের ধারণা, এলাকাটি আইএসের নিয়ন্ত্রণে থাকাকালীন বোমাগুলো পুঁতে রাখা হয়েছিল। পরে কৃষি শ্রমিকদের গাড়িটি পুঁতে রাখা বোমায় আঘাত করলে এ ঘটনা ঘটে। সিরিয়া ও পার্শ্ববর্তী ইরাকের প্রায় সব এলাকাতেই আইএসের আধিপত্য ছিল। সেখান থেকে তারা চলে গেলেও তাদের রাখা এসব বোমা ও ফাঁদ রয়ে গেছে। এগুলো এখনও পুরোপুরি পরিষ্কার করা হয়নি।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]