Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

বিজিবির মহাপরিচালক আবুল হোসেনকে প্রত্যাহার

📅 08 March 2018, 07:10 AM | 👁️ পঠিত: 1 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বিজিবির মহাপরিচালক আবুল হোসেনকে প্রত্যাহার
নিউজ ডেক্স:: দেশের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবুল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার দিনগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করে। আদেশে বলা হয়, বিজিবির মহাপরিচালক পদ থেকে আবুল হোসেনকে প্রত্যাহার করে সেনাবাহিনীতে ফিরিয়ে নিয়া হয়েছে। তবে নতুন ডিজি হিসেবে এখনও কাউকে নিয়োগ দেওয়া হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, সশস্ত্র বাহিনী বিভাগ প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে আমাদের কাছে আদেশ জারির জন্য প্রস্তাব পাঠিয়ে থাকে। আমরা আদেশ জারি করি। কেন নিয়োগ কিংবা সরিয়ে নেওয়া হয় তা আমাদের জানার সুযোগ নেই। রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালনের সময় ২০১৬ সালের ২ নভেম্বর বিজিবির মহাপরিচালক নিয়োগ পেয়েছিলেন আবুল হোসেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]