Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

নবীজির রওজা জিয়ারত প্রধানমন্ত্রী শেখ হাসিনার

📅 18 October 2018, 05:53 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
নবীজির রওজা জিয়ারত প্রধানমন্ত্রী শেখ হাসিনার
নিউজ ডেস্ক:: সৌদি আরবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মসজিদে আল-নববীতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেছেন। চার দিনের এক সরকারি সফরে বর্তমানে তিনি সৌদি আরবে রয়েছেন। রিয়াদে কর্মব্যস্ত দিনশেষে বুধবার রাতে মদিনায় পৌঁছে শেখ হাসিনা মসজিদে নববীতে এশার নামাজ আদায় করেন এবং মহানবীর (স.)-এর কবর জিয়ারতে যান।-খবর বাসস। এ সময় তিনি বাংলাদেশের জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন। এর আগে তিনি সৌদি আরব এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে রিয়াদ থেকে পবিত্র মদিনা নগরীর প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দরে পৌঁছেন। প্রধানমন্ত্রী আজ সকালে জেদ্দার উদ্দেশে মদিনা ত্যাগ করবেন এবং দুপুরে সেখানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের চ্যান্সেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে প্রধানমন্ত্রী রাতে এশার নামাজের পর মক্কায় পবিত্র ওমরাহ পালন করবেন। শেখ হাসিনা আগামীকাল দেশের উদ্দেশে জেদ্দা ত্যাগ করবেন। সৌদি বাদশাহ এবং দুটি পবিত্র মসজিদের খাদেম সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে প্রধানমন্ত্রী সৌদি আরবে চার দিনের এক সরকারি সফরে মঙ্গলবার রিয়াদে পৌঁছেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]