Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

খালেদার মুক্তির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

📅 04 March 2018, 08:04 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
খালেদার মুক্তির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা
নিউজ ডেস্ক:: কারাবন্দি দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ফের দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে রয়েছে মঙ্গলবার (৬ মার্চ) ঢাকাসহ সারাদেশে মানববন্ধন ও বৃহস্পতিবার (৮ মার্চ) অবস্থান কর্মসূচি পালন। রোববার বেলা সোয়া ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার ঢাকাসহ সারাদেশে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন ও বৃহস্পতিবার একই সময়ে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে বিএনপি নেতা জাহিদ হোসেন, খায়রুল কবির খোকন, আমীরুল ইসলাম আলিম, এম এ মালেক, আবদুস সালাম আজাদ, বেলাল আহমেদ, আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]