Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
বিনোদন

শাকিব খানের আরেক নায়িকা রোদেলা

📅 06 September 2018, 07:18 AM | 👁️ পঠিত: 2 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বিনোদন ডেস্ক:: ‘শাহেন শাহ’ নামের একটি ছবিতে অভিনয় করছেন শাকিব খান। শাপলা মিডিয়া প্রযোজিত ছবিটিতে প্রথমবার এ নায়কের সঙ্গে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। ছবিটি পরিচালনা করবেন শামীম আহমেদ রনি। কিন্তু ছবিটিতে রয়েছে আরও একজন নায়িকা। নুসরাত ফারিয়ার নাম বলা হলেও দ্বিতীয় এ নায়িকার নাম নিয়ে রহস্যই রেখেছে এতোদিন। আজ জানা গেলো কে হচ্ছেন শাকিব খানের দ্বিতীয় নায়িকা। যদিও পরিচালক শামিম আহমেদ রনি জানিয়ে আসছিলেন ছবির মহরতেই নতুন নায়িকার নাম অফিসিয়ালি জানানো হবে। কিন্তু তার আগেই খবর ছড়িয়েছে রোদেলা জান্নাত হচ্ছেন শাহেন শাহ’র আরেক নায়িকা। বিষয়টি জানতে পরিচালকের সঙ্গে সমকাল অনলাইনের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সবই তো আপনারা জেনেই গেছেন। যার নাম শোনছেন তিনিই শাহেন শাহ’র আরেক নায়িকা। তবে অফিসিয়ালি ছবির মহরতে নায়িকার নাম ঘোষণা করা হবে।’ এর আগে জানা গেছে ছবির আরেক নায়িকা হিসেবে আসছেন টিভি পর্দার জনপ্রিয় মুখ তানজিন তিশা। কিন্তু তার সঙ্গে সে সময় প্রতিবেদকের কথা হলে তানজিন তিশা জানিয়েছিলেন, ছবিটি নিয়ে তার সঙ্গে কথা হচ্ছে। কিন্তু চূড়ান্ত কিছুই নয়। পরে তানজিন তিশার আর ছবিটি করা হয়নি। সে জায়গায় রোদেলা জান্নাতকেই চূড়ান্ত করা হয়েছে। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হবে ‘শাহেনশাহ’ ছবির মহরত। ছবিটির দুই গানের শুটিং ঈদুল আজহার আগে থাইল্যান্ডে চিত্রায়িত হয়েছে। আজ মহরত শেষে আগামী সপ্তাহে শুরু হবে ছবির মূল অংশের শুটিং। কক্সবাজার ও ভারতের রামোজি ফিল্ম সিটিতে শুটিং হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন পরিচালক। ছবিটির পরিচালক শামীম আহমেদ রনি এর আগে শাকিব খানকে নিয়ে ‘রানা পাগলা: দ্য মেন্টাল’,‘বসগিরি’ও ‘রংবাজ’ নির্মাণ করেন। পরিচালক রনির খুব কাছের বন্ধু নতুন নায়িকা রোদেল। যিনি মালয়েশিয়ার লিমককউইং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে পিএইচডি করছেন এখন । এছাড়া একটি বেসরকারি চ্যানেলে সংবাদ পাঠিকা হিসেবে কাজ করেছেন তিনি।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]