Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 19 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

বিএনপি নেতার বাড়িতে পেট্রল ঢেলে আগুন

📅 18 November 2026, 01:36 PM | 👁️ পঠিত: 29 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বিএনপি নেতার বাড়িতে পেট্রল ঢেলে আগুন

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক -

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য আমিনুর রহমান চৌধুরীর বাড়িতে প্রধান দরজায় পেট্রল ঢেলে আগুন দেওয়া ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। 

 

ঘটনার পরপরই নিজের ফেসবুক অ্যাকান্ডন্টে দেওয়া এক স্ট্যাটাসে বিএনপি নেতা আমিনুর রহমান চৌধুরী জানান, রাত  ৩টার  দিকে ২-৩ জন দুর্বৃত্ত তার বাড়ির সামনের দরজা ফাঁক করে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পাশের পুকুরপাড়ে মুরগির খামারে থাকা লোকজন আগুন দেখতে পেয়ে এগিয়ে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার সময় বাড়িতে পরিবারের কেউ ছিলেন না। তবে তার ভাইয়ের শ্যালক দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোয় আগুন ঘরের ভেতরের কাঠের দরজায় ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে বলে জানান তিনি।

 

আমিনুর রহমান চৌধুরী জানান, বিষয়টি তিনি রাতে টহল দায়িত্বে থাকা রামদাশমুন্সি হাটের  পুলিশ বিটের উপপরিদর্শক বাবুকে অবহিত করেছেন এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয় জিডি করব এবং পরবর্তী সময়ে দলীয় সিদ্ধান্ত নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। বাঁশখালীতে যাতে কোনো ধরনের নাশকতা বা অগ্নিসন্ত্রাসের মতো ঘটনা না ঘটে, সেদিকে পুলিশকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]