Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 10 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

ঢাকা গাজীপুরে দুই কারখানায় বিক্ষোভ, ছয়টি ছুটি

📅 10 November 2026, 06:01 PM | 👁️ পঠিত: 10 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ঢাকা গাজীপুরে দুই কারখানায় বিক্ষোভ, ছয়টি ছুটি

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক -

ঢাকা গাজীপুর মহানগরের কাশিমপুর ও জরুন এলাকায় দুইটি কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছেন। এসব ঘটনায় কাশিমপুর, জরুন ও নাওজোর এলাকার ছয়টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে কারখানার ছুটির সংখ্যা আরও বাড়তে পারে।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকরা বিক্ষোভ করলে কারখানাগুলো ছুটি দেওয়া হয়।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে কোনাবাড়ীর জরুন এলাকায় রিপন নিটওয়্যার কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে তারা আশপাশের কারখানার শ্রমিকদের বের করে আনার চেষ্টা করেন। এ সময় কয়েকটি কারখানার শ্রমিকরা বেরিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

 

অপরদিকে শ্রমিক বিক্ষোভের খবরে নাওজোর এলাকায় আইসিসিএল কারখানাসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা বেরিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এ সময় তারা আরও কয়েকটি কারখানার শ্রমিকদের বের করে নিয়ে আসার চেষ্টা করেন। এসব ঘটনায় ছয়টি কারখানা একদিনের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

 

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, কাশিমপুর জরুন এলাকায় দুটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। পরে তারা আশপাশের কারখানার শ্রমিকদের বের করে নিয়ে আসার চেষ্টা করেন। এসব ঘটনায় কাশিমপুর, জরুন ও নাওজোরসহ কয়েকটি এলাকার ছয়টি কারখানা ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। পরে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে বাসায় ফিরে যান। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন শিল্পাঞ্চলে পুলিশ মোতায়েন রয়েছে।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]