Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 22 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাশ্যপ কল্যাণ পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ

📅 22 October 2026, 04:28 PM | 👁️ পঠিত: 11 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাশ্যপ কল্যাণ পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ

শারদীয় দুর্গাপূজার মহানবমী উপলক্ষে বাংলাদেশ কাশ্যপ কল্যাণ পরিষদের পক্ষ থেকে দরিদ্র ও অসহায় নারীদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে। আমেরিকা প্রবাসী সুনীতি বালা সরকারের সৌজন্যে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার উত্তর বাঘা সহ আরও ৩টি মণ্ডপের সুবিধাভোগী নারীদের মাঝে নয়াটিল্লা সার্বজনীন পূজা মণ্ডপে এবং বিশিষ্ট সমাজসেবক মনোরঞ্জন বিশ্বাসের সৌজন্যে সিলেট সদর উপজেলার খাদিমপাড়ার শ্যামপুর গ্রামের সার্বজনীন পূজা মণ্ডপে এই বস্ত্র বিতরণ করা হয়।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাশ্যপ কল্যাণ পরিষদের সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক সুসেন্দ্র চন্দ্র সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত যুগ্ম পরিচালক জ্যোতিমোহন বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পুলিন সরকার, নারদ বিশ্বাস, প্রধান শিক্ষক পাঁচু মোহন বিশ্বাস, সঞ্জয় বিশ্বাস, সত্যেন্দ্র নন্দী ও নিত্যানন্দ বিশ্বাস প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা পরিষদের দায়িত্বশীল কর্মকর্তা এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা দুর্গোৎসবের আনন্দে সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং সম্প্রীতির বন্ধন সুদৃঢ় রাখার আহ্বান জানান।-বিজ্ঞপ্তি

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]