Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 07 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

শাহপরান থানা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ৪১ সদস্য কমিটি গঠন

📅 01 October 2026, 08:22 PM | 👁️ পঠিত: 5 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
শাহপরান থানা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ৪১ সদস্য কমিটি গঠন

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগর শাখার আওতাধীন শাহপরান থানা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। অসীম কুমার সিংহ বাবলুকে আহ্বায়ক ও টিটন কুমার মল্লিককে সদস্য সচিব করে সিলেট মহানগরের ভারপ্রাপ্ত আহ্বায়ক তুহিন কান্তি নাগ ও সদস্য সচিব রাজিব কুমার দে সম্প্রতি ৪১ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বপন চক্রবর্তী, যুগ্ম আহ্বায়ক করুণাময় সিংহ, মনোজ কান্তি দেব, হিতাংশু ভূষণ কর, বীরেন্দ্র শর্মা, নারায়ণ দেবনাথ, দুর্গা কুমার নাথ, বিশু চন্দ্র দাস, হিমেল কর্মকার, বিলাস ব্যানার্জী, সিনিয়র সদস্য রজত কান্তি পাল রিংকু, সদস্য সনজিৎ কুমার দেব, রঞ্জু পাল, দিলীপ চন্দ্র নাথ, শ্যামল পাল, বিপ্লব দেবনাথ, দেবতোষ পাল, অজয় সূত্রধর, তাপস পুরকায়স্থ, প্রণয় কুমার দাস, শীতু চন্দ্র দাস, বিজয় দেবনাথ বিপ্লব, সন্তোষ রায়, নিত্য লাল পাত্র, জীবন মনি সিংহ, সুবাস চন্দ্র দাস, শুভ কুমার দেব, রাহুল দেব লিটন, প্লাবন ভট্টাচার্য পাপ্পু, বিপুল সিংহ, সন্দীপ রায়, দীপ্ত দাস, শ্যাম শর্মা বুদ্ধ, অনিক দেব, পিংকু মালাকার, নয়ন চন্দ্র পাল, প্রিয়ম মল্লিক, চয়ন দাস, ইমন তালুকদার।-বিজ্ঞপ্তি

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]