Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 07 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

সিলেটে যুবদল সভাপতি মোনায়েম মুন্না ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে

📅 26 September 2026, 02:33 PM | 👁️ পঠিত: 63 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিলেটে যুবদল সভাপতি মোনায়েম মুন্না ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। খুনি শেখ হাসিনার ফ্যাসিস্ট বাহিনীর দোসর ও গুপ্তরা পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের উন্নয়ন কর্মকান্ডকে বাধাগ্রস্ত করতে ও বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করতে নানা অপতৎপরতায় লিপ্ত রয়েছে। এসকল অপশক্তির বিরুদ্ধে সিলেটের রাজপথে অতীতের ন্যায় স্বোচ্ছার ভূমিকা রাখতে হবে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের। তিনি বলেন, জুলাই-আগষ্টের আন্দোলন ও ১৭ বছর গণহত্যার দায়ে এবং সিলেটের কৃতি সন্তান এম. ইলিয়াস আলী সহ রাজনৈতিক নেতাকর্মীদের গুম, খুনের কারণে খুনি হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে এবং ফাঁসির কাঠগড়ায় দাঁড়াতে হবে। তিনি আরো বলেন, একাত্তর ও চব্বিশের পরাজিত শত্রুরা বাংলাদেশের ভালো চায় না। এদের বিরুদ্ধে দেশপ্রেমিক জনতাকে সাথে নিয়ে তারেক রহমানের সরকারের হাতকে শক্তিশালী করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শুক্রবার বিকেলে চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশ শেষে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার নেতৃত্বে সিলেট জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিশাল বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।

শহীদ মিনারের সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল। বক্তব্য রাখেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ, সিলেট জেলা যুবদলের সভাপতি সম্পাদক মোহাম্মদ মকসুদ আহমদ, মহানগর যুবদলের সভাপতি মির্জা মোঃ সম্রাট হোসেন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সভাপতি জুবের আহমদ।

সমাবেশ যৌথভাবে পরিচালনা করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছর খাঁন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলের রাব্বী আহসান।

সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সিলেটের রাজপথে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল যেভাবে ঐক্যবদ্ধ ছিল এখন দেশ গঠনে তারেক রহমানের সরকারের হাতকে শক্তিশালী করতে ফ্যাসিস্ট ও গুপ্তদের সকল অপতৎপরতার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
 

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]