Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 23 সেপ্টেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

📅 22 September 2026, 08:44 PM | 👁️ পঠিত: 29 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি মির্জা সম্রাট হোসেন ও সাধারন সম্পাদক দেলওয়ার হোসেন দিনার সহ নবগঠিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী ও সদস্য সচিব আফছর খান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক শুভেচ্ছা বার্তায় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বলেন, সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন তরুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী হবে-এটাই প্রত্যাশা। দলের আদর্শ, শৃঙ্খলা ও ঐক্যকে ধারণ করে নবগঠিত  নেতৃবৃন্দ তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাবেন বলে  আশাবাদ ব্যক্ত করেন। নেতৃবৃন্দ নতুন নেতৃত্বের সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘ রাজনৈতিক পথচলার সাফল্য কামনা করেন।-বিজ্ঞপ্তি

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]