Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 07 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

নবম পে-স্কেল বাস্তবায়নের গেজেট প্রকাশিত হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা ও অভিনন্দন

📅 22 September 2026, 08:41 PM | 👁️ পঠিত: 27 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
নবম পে-স্কেল বাস্তবায়নের গেজেট প্রকাশিত হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা ও অভিনন্দন

নবম পে-স্কেল বাস্তবায়নের গেজেট প্রকাশিত হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও বাংলাদেশ  চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি সিলেট বিভাগীয় জেলা শাখা। সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে ডিসি অফিস প্রাঙ্গনে সমিতির কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার সভাপতি ফরিদ উদ্দিন ও বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি সিলেট বিভাগীয় জেলা শাখার সভাপতি আব্দুল মতিন এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে মূল বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতির সাধারণ সম্পাদক মো সালাহ উদ্দিন।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার আবুল কালাম, সমন্বয় পরিষদের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সোয়াব আলী,যুগ্ম সাধারণ সম্পাদক হালিমুর রেজা চৌধুরী, সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মো আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো ফরিদ উদ্দিন, চতুর্থ শ্রেণি কর্মচারি সমিতির সাংগঠনিক সম্পাদক সৈয়দ রবিউল হোসেন,  সমন্বয় পরিষদের অর্থ সম্পাদক শামসুল আলম, কালেক্টরেট সমিতির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মাহবুবুর রহমান, খোরশেদ আলম, বাচ্চু মিয়া, দেলোয়ার হোসেন প্রমূখ।
সভায় বক্তারা বলেন, ২০১৯ সাল থেকে পে-স্কেল আন্দোলনের প্রয়াত নেতাদের প্রতি শ্রদ্ধা জানান এবং ২২ লক্ষ সরকারি কর্মচারীকে সফল আন্দোলনের জন্য ধন্যবাদ জানান। দীর্ঘ ১১ বছর পর গত ১৯ জুন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশিত হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা বলেন, এর মাধ্যমে কর্মচারীদের কষ্ট লাঘব হবে ও কর্মস্পৃহা বাড়বে।
পাশাপাশি, কর্মচারীদের ভাগ্যোন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণে আনা হয়। ১৯৯১-৯৬ ও ২০০৫ মেয়াদে বিধবা স্ত্রীর আজীবন পেনশন, ভাতা বৃদ্ধি ও দু'দিন সাপ্তাহিক ছুটির মতো বেগম খালেদা জিয়ার যুগান্তকারী পদক্ষেপগুলো তারা স্মরণ করেন।
তবে বক্তারা উল্লেখ করেন, ৯ম পে-স্কেলে মূল বেতন বাড়লেও দ্রব্যমূল্যের তুলনায় ৪টি প্রধান ভাতায় বৈষম্য রয়ে গেছে। এই বৈষম্য নিরসনে তারা ৪ দফা দাবি জানান: দাবিগুলো হলো: ১. ১১-২০ গ্রেডের কর্মচারীদের সর্বনিম্ন বাড়িভাড়া ১৫,০০০ টাকা করা। ২. চিকিৎসা ভাতা বাড়িয়ে ৬,০০০ টাকা করা। ৩. সন্তান প্রতি শিক্ষা ভাতা ৩,০০০ টাকা করা। ৪. ১১-২০ গ্রেডের জন্য বৈশাখী ভাতা ৩০% করা। বিজ্ঞপ্তি
 

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]