Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 07 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত জনজীবনকে বিপর্যস্ত করবে আলহাজ্ব মাওলানা এমরান আলম

📅 22 September 2026, 08:35 PM | 👁️ পঠিত: 17 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত জনজীবনকে বিপর্যস্ত করবে আলহাজ্ব মাওলানা এমরান আলম

গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানী তেল, গ্যাস, বিদ্যুৎ এর সংকট ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদের ১১ অক্টোবর রবিবার রেজিস্টারী মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম আমীর শায়খুল হাদিস আল্লামা মামুনুল হকের বিশাল নাগরিক সমাবেশ সফলের লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৭নং ওয়ার্ড দক্ষিনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা সোমবার (২১ সেপ্টেম্বর) বাদ মাগরিব লালদিঘীরপারস্থ কার্যালয়ে শাখা সভাপতি শায়খ মাওলানা ফিরুজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বি.কে.এম সিলেট মহানগর শাখা সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলম, বিশেষ অতিথি বি.কে.এম সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বি.কে.এম মহানগর নির্বাহী সদস্য মাওলানা আইয়ুব আলী কামালী, ৭নং ওয়ার্ড দক্ষিনের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ ইমরান আহমদ, সহ-সভাপতি মুহাম্মদ হোসেন আলী,সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক শাহিন আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ আসজাদ আহমদ মুরশেদ, বায়তুল মাল সম্পাদক আতাউর রহমান, সহ-বায়তুল মাল সম্পাদক হোসাইন আহমদ, প্রচার সম্পাদক মুহাম্মদ আতাউর রহমান প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকার ৬ মাসের মধ্যে তিনবার জ্বালানির মূল্য বৃদ্ধি করেছে। প্রথমবার পাম্পগুলোতে দীর্ঘ লম্বা লাইন ছিল। এই সংকট দীর্ঘদিন চলার পর জাতীয় সংসদে এই সংকট নিয়ে কথা বলতে চেয়েছে, তার তিন দিনের মধ্যেই সকল সংকট শেষ হয়ে গেছে। ৬ মাসের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গোটা দেশব্যাপী দুর্নীতি, লুণ্ঠন ও অরাজকতার মাধ্যমে আমরা দেখতে পারছি সরকার অধিষ্ঠিত নয়, মনে হচ্ছে বিগত ফ্যাসিবাদী স্বৈরাচারী আওয়ামী লীগের একটি এক্সটিম সরকার।’ তিনি আরও বলেন, আমীরে মজলিস শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক আগামী ১১ অক্টোবর সিলেট ঐতিহাসিক রেজিষ্টারী মাঠে বি.কে.এম মহানগর শাখার উদ্যোগে বিশাল নাগরিক সমাবেশে উপস্থিত থাকবেন। তিনি দলীয় নেতাকর্মী এবং সিলেটবাসীর প্রতি আমীরে মজলিসের সমাবেশ সফল করে তুলার আহবান জানান।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]