Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 08 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

মোগলাবাজারে ৯,৬৭০ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারীকে গ্রেফতার

📅 09 September 2026, 05:42 PM | 👁️ পঠিত: 27 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
মোগলাবাজারে ৯,৬৭০ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারীকে গ্রেফতার

এসএমপি ডিবির অভিযানে মোগলাবাজার থেকে অভিযান চালিয়ে  ৯,৬৭০ পিস ইয়াবাসহ ০৩ জন মাদককারবারী গ্রেফতার, পিকআপ ও নোহা আটক করে পুলিশ।

মঙ্গলবার  ০৯/০৯/২০২৬ খ্রি. রাত আনুমানিক ০০:০৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশ মোগলাবাজার থানাধীন নৈখাই খালেরমুখ বাজারস্থ হক ট্রেডার্সের সামনে অভিযান পরিচালনা করে ৯,৬৭০ (নয় হাজার ছয়শত সত্তর) পিস ইয়াবাসহ ০৩ (তিন) জন মাদককারবারীকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন পিকআপ ও একটি নোহা গাড়ি (রেজিস্ট্রেশন নম্বর-ঢাকা মেট্রো চ-৫৩-২১৩২) আটক করা হয়। অভিযানকালে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন:-১) মোঃ নুর হাকিম (৩০), পিতা-মৃত লাল মিয়া, গ্রাম-চর নতুন বন্দর, থানা-রৌমারী, জেলা-কুড়িগ্রাম। ২) মোঃ রুবেল মিয়া (৩০), পিতা-আজবাহার মিয়া, গ্রাম-শৌলমারী, ডাকঘর-শৌলমারী, থানা-রৌমারী, জেলা-কুড়িগ্রাম। ৩) মোঃ এহসানুল হক (২৬), পিতা-আব্দুল খালেক, গ্রাম-নতুনবন্দর, ডাকঘর-রৌমারী, থানা-রৌমারী, জেলা-কুড়িগ্রাম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, পলাতক আসামীদের মাধ্যমে সিলেট সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও পরিবহন করা হতো।
উক্ত ঘটনার বিষয়ে মোগলাবাজার থানার মামলা নং-০৪, তাং-০৯/০৯/২০২৬খ্রি. ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণীর ১০(গ)/৩৮/৪১  রুজু  হয়। আসামিদের‘কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
 

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]