Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 01 সেপ্টেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবুল কাশেম পল্লব'কে গ্রেফতার করেন

📅 31 August 2026, 08:03 PM | 👁️ পঠিত: 42 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবুল কাশেম পল্লব'কে গ্রেফতার করেন

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক -

ঢাকায় গ্রেফতার হওয়া সিলেটের বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবুল কাশেম পল্লব'কে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। 

সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে তাকে আদালতে তোলা হলে আদালত এই আদেশ দেন।

এ বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির। তিনি বলেন, ‘ঢাকায় গ্রেফতার হওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবুল কাশেম পল্লবকে দুইটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আজ সোমবার সকাল ১১টার দিকে তাকে আদালতে তোলা হয়। শুনানি শেষে তখন আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।’
 

এর আগে শনিবার রাত ১১টার দিকে এভারকেয়ার হাসপাতালে রোগী দেখতে গিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ডিএমপির ভাটেরা থানাপুলিশ তাকে গ্রেফতার করে। এর পর রাতেই গ্রেফতারকৃত আবুল কাশেম পল্লবকে বিয়ানীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


পরে পুলিশের একটি দল তাকে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেয়। আবুল কাশেম পল্লব বিয়ানীবাজার উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান। তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় চারটি মামলাসহ গোলাপগঞ্জ ও সিলেটের বিভিন্ন থানায় আরো অন্তত ১৬টি মামলা রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]