Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শনিবার, 22 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে গ্রেপ্তার

📅 06 June 2026, 06:43 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে গ্রেপ্তার
মোঃ আশরাফুল ইসলাম আকন্দ-প্রতিনিধি - করা হয়েছে। এ সময় জুয়া খেলার বিভিন্ন আলামত জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধার জেলা ডিবির অভিযানে শুক্রবার রাতে সাদুল্লাপুর থানার ৯ নম্বর বনগ্রাম ইউনিয়নের উত্তর মনদুয়ার (টুনিরচর) গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানকালে টাকার বিনিময়ে তাস দিয়ে প্রকাশ্যে জুয়া খেলার সময় তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ ইসমাইল হোসেন (৫৫) মোঃ লাল মিয়া (৫২) এবং শাহদাৎ হোসেন শাহে (২৯) তারা সবাই গাইবান্ধা সদর ৫নং বল্লমঝাড় ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা। পুলিশ জানায়, অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত আরও ৮ থেকে ৯ জন জুয়াড়ি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাদুল্লাপুর থানায় মামলা নং-০৯ তারিখ ০৬ জুন ২০২৬, প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭-এর ৩/৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]