Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

সিলেট নগরসহ দেশবাসীকে মিফতাহ্ সিদ্দিকীর ঈদের শুভেচ্ছা

📅 25 May 2026, 11:05 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিলেট নগরসহ দেশবাসীকে মিফতাহ্ সিদ্দিকীর ঈদের শুভেচ্ছা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরের সর্বস্থরের জনগন সহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। এক শুভেচ্ছা বার্তায় মিফতাহ্ সিদ্দিকী বলেন, ত্যাগ, মহানুভবতা ও আত্মশুদ্ধির মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে নিয়ে আসে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা। এই ঈদ হোক সকল ভেদাভেদ ভুলে মানবিকতা, সহমর্মিতা ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হওয়ার অনুপ্রেরণা। তিনি আরও বলেন, দেশবাসীর জীবনে বয়ে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানি কবুল করুন। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সমাজের প্রতিটি স্তরে। এ সময় তিনি  সিলেট নগরসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল দেশবাসীর সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন। ঈদ মোবারক।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]