Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

দেশের প্রকৃত উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: কয়েস লোদী

📅 03 March 2026, 10:44 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
দেশের প্রকৃত উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: কয়েস লোদী
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) এক্স-জেসিডি ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের একটি হলের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, “দেশের প্রকৃত উন্নয়ন ও অগ্রগতির জন্য আমাদের সবাইকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের কল্যাণে যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন, তা এককভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। এটি সফল করতে সাধারণ মানুষের সহযোগিতা ও সংহতি প্রয়োজন।” এক্স-জেসিডি ফাউন্ডেশনের আহ্বায়ক এবং সিকৃবি ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সদস্য সচিব ও সিকৃবি ছাত্রদলের সাবেক সভাপতি ডা. মো. মোজাম্মেল হক খান সোহেল। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সাবেক সভাপতি ডা. এইচ.এম নাজমুল হক এবং সাবেক আহ্বায়ক ডা. জামিল আহমেদ। ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ প্রফেসর ড. ছিদ্দিকুল ইসলাম, প্রফেসর ড. এম রাশেদ হাসনাত, প্রফেসর ড. আবু হেনা মোস্তফা কামাল, প্রফেসর ড. এমদাদুল হক, প্রফেসর ড. কাজী মেহতাজুল ইসলাম, প্রফেসর ড. মাহবুব ইকবাল, প্রফেসর ড. ইউসুফ মিয়া, প্রফেসর ড. আজিজ হোসেন ও প্রফেসর ড. কাওছার হোসেন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র কর্মকর্তা নেয়ামত উল্লাহ, গোলাম রসুল এবং সিকৃবি ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের মধ্যে ডা. মশিউর রহমান তোতন, ডা. মো. খালেকুজ্জামান, ডা. কামরুল হাসান লিংকন, ডা. শরিফুল ইসলাম জুনায়েদ ও বর্তমান সদস্য সচিব সোহান তালুকদার। রাজনৈতিক নেতাদের মধ্যে ৩৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল মামুন খান, সাধারণ সম্পাদক জমির উদ্দিন মেম্বার, মহানগর যুবদলের সহ-সভাপতি ময়নুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক কল্লোল জ্যোতি বিশ্বাস জয় উপস্থিত ছিলেন। ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষক, কর্মকর্তা এবং বিপুল সংখ্যক সাবেক ও বর্তমান ছাত্রনেতা অংশ নেন। বিজ্ঞপ্তি
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]