Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

‎পবিত্র কুরআন মানবজাতির ‎জন্য সর্বশ্রেষ্ঠ পথনির্দেশ: মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী

📅 08 February 2026, 11:12 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
‎পবিত্র কুরআন মানবজাতির ‎জন্য সর্বশ্রেষ্ঠ পথনির্দেশ: মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী
‎দারুল ফিকর ওয়াল ইফতা আল ইসলামী বাংলাদেশ এর চেয়ারম্যান হযরত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী বলেছেন, পবিত্র কুরআন মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ পথনির্দেশ। কুরআনের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলেই একজন মানুষ প্রকৃত সফলতা লাভ করতে পারে। তিনি বলেন, হাফেজে কুরআনগণ সমাজের জন্য রহমতস্বরূপ, তাদের মাধ্যমে কুরআনের আলো সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ে। ‎তিনি আরও বলেন, বর্তমান যুগে দ্বীনি শিক্ষা অর্জনের পাশাপাশি চরিত্র গঠন ও নৈতিকতার উন্নয়ন অত্যন্ত জরুরি। কুরআনের শিক্ষা মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। তাই কুরআনের হাফেজদের দায়িত্ব হলো নিজেদের জীবনকে কুরআনের আদর্শে গড়ে তুলে সমাজ সংস্কারে ভূমিকা রাখা। কুরআন হিফজ করা যেমন বড় নেয়ামত, তেমনি এর হিফাজত ও আমল করা আরও বড় দায়িত্ব। তিনি হাফেজদের দ্বীনের খেদমতে সকলকে সহযোগিতার আহ্বান জানান। ‎রবিবার (৮ই ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ লতিফিয়া দারুল কুরআন মাদরাসার হিফজ সমাপনকারী  শিক্ষার্থীদের মাঝে পাগড়ী বিতরণ ও সবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ‎লতিফিয়া দারুল কুরআন মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ এর মহাসচিব মাওলানা মুফতি এ কে এম মনোওর আলী, হযরত শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবি কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মোহাম্মদ কুতবুল আলম, ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা রজব আলী  গোলাপগঞ্জ ভাদেশ্বর আল হারামাইন হাফিজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ মাওলানা আব্দুল বাসিত, তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরের সভাপতি হাফিজ হোসাইন আহমদ, ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড সিলেট মহানগরের সভাপতি হাফিজ মাওলানা আব্দুল মুক্তাদির আল আযহারী, আঞ্জুমানে আল ইসলাম দক্ষিণ সুরমা উপজেলা শাখার সহ সভাপতি হোযাইল আহমদ। উপস্থিত ছিলেন হাফিজ গোলাম হাসান চৌধুরী, হাফিজ হাফিজ খান, হাফিজ রুহেল আহমদ, হাফিজ কামরান খান, কয়েছ মিয়া, জুয়েল মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]