Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 07 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

পাকিস্তানে আত্মঘাতী হামলায় পুলিশসহ নিহত ৩১

📅 25 July 2018, 11:28 AM | 👁️ পঠিত: 15 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
অান্তর্জাতিক ডেস্ক:: পাকিস্তানে সাধারণ নির্বাচনের মধ্যে এক আত্মঘাতী বোমা হামলায় তিন পুলিশসহ কমপক্ষে ৩১ জন নিহত ও আরো ৩০ জন আহত হয়েছেন। বুধবার বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় একটি পোলিং স্টেশনের বাইরে এ হামলার ঘটনা ঘটে বলে জিও টিভির খবরে বলা হয়েছে। জানা যায়, পুলিশের একটি গাড়ি নিয়মিত টহলের সময় এই বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ওই আত্মঘাতী হামলাকারী ভোটকেন্দ্রের ভেতর ঢুকতে চেয়েছিল। হামলাকারী ভোটকেন্দ্রে ঢোকার চেষ্টাকালে নিরাপত্তাকর্মীরা তাকে বাধা দিলে তিনি কেন্দ্রের বাইরে বোমার বিস্ফোরণ ঘটান। দেশটির ডিআইজি আব্দুল রাজ্জাক চিমা জানান, আহত ব্যক্তিদের সান্দিমান প্রাদেশিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে হাসপাতালে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত গ্রেনেড পাওয়া গেছে। হামলার পরপর সেখানে বোমা নিষ্ক্রিয়কারী স্কয়াডের সদস্যরা পৌঁছেছেন। প্রসঙ্গত, আজ বুধবার সকাল ৮টা থেকে পাকিস্তানে ১১তম সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]