Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

সাংবাদিকদের উপর হামলায় ইমজার প্রতিবাদ নিন্দা জানিয়েছেন

📅 18 October 2025, 03:03 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সাংবাদিকদের উপর হামলায় ইমজার প্রতিবাদ নিন্দা জানিয়েছেন
সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর লুটপাট মামলার অন্যতম আসামি ও আওয়ামী লীগ নেতা আলফু মিয়া এবং তার ছেলে আদালত প্রাঙ্গণে ইমজা নিউজ ডট কমের রিপোর্টার নয়ন সরকার নিমু ও ক্যামেরাপার্সন বিশাল দে বৃত্তের ওপর হামলা চালিয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে রিমান্ড শুনানি শেষে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার নিন্দা জানিয়েছেন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) সভাপতি আশরাফুল কবীর ও সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে এ ঘটনার নিন্দা জানানো হয়। একই সঙ্গে এসব ঘটনায় জড়িতদের চিহ্নিত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]