Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

লন্ডন বৈঠকের সিদ্ধান্ত ইসিকে জানাতে সরকারের প্রতি আহ্বান-সালাহউদ্দিন আহমদের

📅 16 June 2025, 03:12 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
লন্ডন বৈঠকের সিদ্ধান্ত ইসিকে জানাতে সরকারের প্রতি আহ্বান-সালাহউদ্দিন আহমদের
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকে হওয়া সিদ্ধান্ত যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে জানাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (১৬ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। এর ফলে, ইসি মানুষকে আনুষ্ঠানিকভাবে ভোট নিয়ে আশ্বস্ত করতে পারবে বলেও উল্লেখ করেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকার সংবিধান অনুযায়ী গঠিত হয়েছে এবং সেভাবেই পরিচালিত হচ্ছে। তবে সংবিধান অনুযায়ী অন্যদেশের নাগরিক উপদেষ্টা হতে পারেন না। এ সময়, লন্ডন বৈঠকে কারও দায়মুক্তি নিয়ে আলোচনা হয়নি বলেও জানান তিনি। উল্লেখ্য, গত শুক্রবার (১৩ জুন) সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২ টা) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেড় ঘণ্টা বৈঠক হয়। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে ঘোষণা আসে, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে আগামী বছর রমজান মাসের আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]