Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
বিনোদন

ছাত্রদের অনুরোধ রাখেন নি অনন্ত জলিল!

📅 06 August 2018, 08:21 AM | 👁️ পঠিত: 2 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ছাত্রদের অনুরোধ রাখেন নি অনন্ত জলিল!
বিনোদন ডেস্ক:: শাকিব খান আগেই একাত্মতা প্রকাশ করেছিলেন শিক্ষার্থীদের নিরাপদ সড়কের আন্দোলনে। সেদিন শাকিব খানের গাড়িই পড়েছিল আন্দোলনকারীদের সামনে। সেসময় শাকিব খানকে কিছুসময়ের জন্য তাদের সঙ্গে রাস্তায় দাড়াতে বলেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের সে আহবান এড়িয়ে যান কিং খান। অজুহাত দিয়েছেন সেসময় তিনি শ্যুটিংয়ের পোশাক পড়ে ছিলেন। পরে, ফেসবুকে পোস্ট দিয়েছিলেন প্রয়োজনে তাদের সঙ্গে রাস্তায় গিয়ে দাড়াবেন তিনি। তার একদিন না যেতেই প্রায় একই কাণ্ড ঘটিয়েছেন ঢালিউডের আরেক জনপ্রিয় নায়ক অনন্ত জলিল। গত শনিবার দুপুরে বনানীতে অনন্ত জলিলের গাড়িও আটকায় শিক্ষার্থীরা। এ সময় অনন্ত জলিলের সঙ্গে গাড়িতে ছিলেন স্ত্রী বর্ষা ও ছেলে। শিক্ষার্থীরা অনন্ত জলিলকে ৫ মিনিটের জন্য গাড়ি থেকে নেমে আন্দোলনে শরিক হবার আহ্বান জানান। করেন অনেক অনুরোধ, আবদার। কিন্তু তিনিও গাড়ি থেকে নামেননি। দিয়েছেন আরেক অজুহাত। অনন্ত জলিল শিক্ষার্থীদের জানান, ‘ইচ্ছে থাকা সত্ত্বেও নামতে পারছি না। কারণ এতে করে বাড়তি ভিড় হবে। তাছাড়া আমি আজকেই ফেসবুকে আন্দোলনটি নিয়ে পোস্ট দিতাম। পৃথিবীর সব ভালো কিছু ছাত্র আন্দোলনের মাধ্যমেই আসে। আমি তোমাদের এই দাবিকে সমর্থন করছি।’ এত বড় একজন নায়কের এমন আচরনে অবাকই হয়েছেন তারা। তাকে নিয়ে ফেসবুকে হতাশার কথা লিখেছেন অনেক আন্দোলনকারীরা।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]