Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

টিলা ধসে একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যুতে সিলেট জেলা বিএনপির গভীর শোক

📅 01 June 2025, 10:15 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
টিলা ধসে একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যুতে সিলেট জেলা বিএনপির গভীর শোক
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ঢাকা দক্ষিণ বখতিয়ারঘাট এলাকায় টানা বৃষ্টিপাতের ফলে টিলা ধসে একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট জেলার সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। মৃত্যুবরণকারী হলেন—রিয়াজ উদ্দিন (৫০), তার স্ত্রী রহিমা বেগম, মেয়ে সামিয়া খাতুন (১৫) এবং ছেলে আব্বাস উদ্দিন (১৩)। আজ রোববার এক শোকবার্তায় জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, “একই পরিবারের চারজনের এ মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। একটি পরিবারের এভাবে নিঃশেষ হয়ে যাওয়া হৃদয়বিদারক। নিহতদের পরিবার-পরিজন ও এলাকাবাসীর শোক সহ্য করার শক্তি আল্লাহ যেন দান করেন। আমরা মরহুমদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন তাঁদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন।” নেতৃবৃন্দ আরও বলেন, “প্রাকৃতিক দুর্যোগের ফলে বারবার এ ধরনের ঘটনা ঘটছে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, পাহাড় ও টিলা সংলগ্ন ঝুঁকিপূর্ণ বসতিগুলোর বাসিন্দাদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।”
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]