Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

মেজর সিনহা হত্যা মামলা-দ্বিতীয় দিনের মতো আপিল শুনানি শুরু

📅 24 April 2025, 03:24 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
মেজর সিনহা হত্যা মামলা-দ্বিতীয় দিনের মতো আপিল শুনানি শুরু
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  দ্বিতীয় দিনের মতো সেনাবাহিনীর অবসরপ্রাপ্তর মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টে শুনানি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শুরু করেন। এর আগে, বুধবার (২৩ এপ্রিল) মেজর সিনহা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষে ৫ সদস্যের বিশেষ টিম গঠন করে দেন অ্যাটর্নি জেনারেল। ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত মেজর সিনহা হত্যা মামলার রায় দেন। রায়ে দুজনকে মৃত্যুদণ্ড, ছয়জনকে যাবজ্জীবন ও সাতজনকে খালাস দেয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন– বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক বরখাস্ত লিয়াকত আলী ও টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন– টেকনাফ থানার এসআই নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেব, কক্সবাজারের বাহারছড়ার মারিশবুনিয়া গ্রামের নুরুল আমিন, মোহাম্মদ আইয়াজ ও মো. নিজাম উদ্দিন। ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মো. রাশেদ খান।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]