Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

রাস্তাইয় পরেছিল ২০ কোটি টাকা, অতপর…

📅 30 June 2018, 06:52 AM | 👁️ পঠিত: 1 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
আন্তর্জাতিক ডেস্ক- :: রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল কোটী টাকা। আর সেই টাকা যে যার মতো কুড়িয়ে নিয়ে যায় গ্রামবাসী। ভারতের পশ্চিমবঙ্গে ঘটেছে এ ধরনের ঘটনা। জানা গেছে, দক্ষিণ ২৪ পরগণার ভাঙড় ২ ব্লকের কাশিপুর থানার কৃষ্ণমাটি ব্রিজে বৃহস্পতিবার সকালে এ ধরনের দৃশ্য দেখা যায়। সকাল ১০টার দিকে লাল একটি মারুতি গাড়ি ব্রিজের ওপর দাঁড়ায়। তারপর সেই গাড়ি থেকে দু’জন ব্যক্তি বেরিয়ে এসে প্রচুর কাগজের প্যাকেট বের করেন। সেই প্যাকেটগুলো তারা খালে ফেলে দিতে শুরু করেন। দূর থেকে ঘটনাটি দেখতে পান গ্রামের কয়েকজন। তাদের চিৎকারে ব্রিজের উপর সব প্যাকেট ফেলে রেখে গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যান দু’জন। পরে গ্রামবাসী এসে দেখে ব্রিজের উপর দু’হাজার টাকার বান্ডিল পড়ে আছে। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে। সেই টাকা যে যার মতো কুড়াতে একটা ‘খণ্ডযুদ্ধ’ শুরু হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। তবে টাকা হাতে নিয়েই পুলিশ বুঝতে পারে সে সব জাল নোট। তার পর জাল নোট উদ্ধার করে দেখা যায়, সেখানে প্রায় ২০ কোটি টাকার জাল নোট রয়েছে। কিন্তু এত বিশাল অঙ্কের জাল নোট সেখানে কারা ফেলে গেল সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]