অন্যায় অনাচারে অতিষ্ঠ জনগণ প্রতিবাদী মিছিলে সামিল হওয়ার বিনিময়, শুধু দেশদ্রোহিতার তকমা, কালকের ইতিহাস আজ মিথ্যাচারের পরিণতির নাম।
এক দেহ হতে আরেক দেহে আত্মা-দুরাত্মার প্রবেশের নাম, পরিবর্তন আর পরিবর্ধন।
প্রতিহিংসাজনিত রাজনীতির ছড়াছড়ি সর্বত্র, সরকারিকরণের অধ:পতন, বেসরকারিকরণের উন্নতিকরণ।
ক্রমে ক্রমে ঢেউয়ে ঢেউয়ে প্রাক-স্বাধীনতার দেশে ফিরে যেতে আর মাত্র, কিছুদিন বাকি।
একমাত্র জাগরিত হোক মানুষের চেতনা ---- এখনও সময় আছে, মৌন মিছিল ছেড়ে জেগে উঠো জনতা জনার্দন।
গৌরীশ দাস কাছাড় আসাম (ভারত)