-দেলোয়ার হোসেন দিলু-
আই লাভ ইউ দিলাম তুলে সত্যি মেয়ে নিল না, মন পটানোর চেষ্টা বিফল পাত্তা আমায় দিল না ।
বলছে মেয়ে ঘুঘু দেখিস দেখিসনি তো ফাঁদ, আমি তাহার দুচোখ দেখি করছি অনুবাদ ।
মেয়ে তো নয় ওরে বাবা চৈত্র মাসের রোদ , কথাগুলি রাখিস মনে আসবে জীবন বোধ ।
ঠোঁঠের ভাষা যে পড়িবে সেই করিবে পাপ , বুকের জমিন বড্ড বেতাল চারদিকে উত্তাপ ।
গালখানা তার আরশিনগর ছুঁইতে গেলে ঠিক , শরীর যেন বিঞ্জাপন এক মস্ত আধুনিক ।
দুঃসাহসের দৃষ্টি নিয়ে চোখে রাখি চোখ , বলছে মেয়ে চোখের ভাষায় একটা কিছু হোক ।
তাড়াতাড়ি দৃষ্টি সরাই জ্বলছি প্রেমের জ্বরে, কেউ কি দেখে আঁড় চোখে মনটা কাপেঁ ডরে ।
চোখের ভাষায় বুঝিয়ে দিলো আছি ঠিকই আছি , সেদিন থেকেই খেলছি দুজন প্রেমর কানামাছি ।