Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শনিবার, 22 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

প্রেমের টানে ভারত গেলেন বাংলাদেশি যুবক

📅 03 September 2023, 12:39 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
প্রেমের টানে ভারত গেলেন বাংলাদেশি যুবক
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন বাংলাদেশি এক যুবক। প্রেমিকের হাত ধরে বাংলাদেশে ঘর সংসার করার স্বপ্ন ছিল ভারতের পশ্চিমবঙ্গের এক তরুণীর। আর তাকেই দেশে নিয়ে আসতে ভারতে প্রবেশ করেছিলেন বাংলাদেশি প্রেমিক আবদুল সুফিয়ান। তাকে সহযোগিতার জন্য সঙ্গে আসেন রুবা আখতার নামে এক বান্ধবী। পুলিশ তাকেও গ্রেফতার করে। বাংলাদেশি প্রমিকের হাত ধরে ঘর ছাড়েন ভারতীয় ওই তরুণী। কিন্তু তরুণীর পরিবারের অভিযোগ- তার বয়স ১৬, নাবালিকা। তাকে ‘অপহরণের’ চেষ্টা করছিল ওই বাংলাদেশি যুবক। এমন অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ। আর প্রেমের আড়ালে ওই তরুণীকে ‘পাচারের’ অভিযোগে দুই বাংলাদেশি যুবক ও তরুণীকে গ্রেফতার করা হয়। রিমান্ডে নিয়ে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে। জানা যায়, সামাজিক যোগাযোগের মাধ্যমে আট মাস আগে সুফিয়ানের সঙ্গে পরিচয় হয় আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থানার ওই তরুণীর। প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে তারা। বাংলাদেশ গিয়ে ঘরসংসার পাতার স্বপ্নে বিভোর হয়ে যায় ওই কিশোরী। ২৭ আগস্ট ‘নিখোঁজ’ হয়। পরদিন কুমারগ্রাম থানা পুলিশের কাছে এ বিষয়টি লিখিতভাবে জানায় তার পরিবার। এরপরই তার খোঁজে নামে আলিপুরদুয়ার জেলা পুলিশ। পুলিশের ধারণা- পাচারকারী চক্রের খপ্পরে পড়েছে ওই কিশোরী। পুলিশ মোবাইল ফোন ট্র্যাকিং করে আসামে তার অবস্থান শনাক্ত করে। সুফিয়ান ও রুবা আখতারকে বুধবার মেঘালয়ের শিলং থেকে আসা একটি বাস থেকে আটক করে পুলিশ। বাসটি থেকে উদ্ধার করা হয় ওই তরুণীকে। তাদের তিনজনকেই আলিপুরদুয়ার জেলা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ দুই বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে ভারতে অবৈধ অনুপ্রবেশ ও ফুসলিয়ে অপহরণের মামলা করে এবং শনিবার আলিপুরদুয়ার জেলা দায়রা ও জজ আদালতে পাঠায়। আদালত অভিযুক্তদের ৬ দিনের রিমান্ডের আদেশ দেন। তবে পাচারের অভিযোগ মিথ্যা দাবি করেছেন আবদুল সুফিয়ান। তিনি বলেন, ‘ওই মেয়েটি আমার সঙ্গে ঘুরতে গিয়েছিল। পাচার করার অভিযোগ সত্য নয়।’
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]