Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
অর্থনীতি

নায়ক ফারুকের মরদেহ আসবে কাল

📅 15 May 2023, 03:40 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
নায়ক ফারুকের মরদেহ আসবে কাল
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ আগামীকাল মঙ্গলবার দেশে আনা হবে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। তিনি বলেন, আগামীকাল বিকালের মধ্যে ফারুকের মরদেহ দেশে আনা হবে। জানাজা ও দাফন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
এর আগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্থানীয় সময় আজ সকাল ১০টায় চিকিৎসাধীন মারা যান বর্ষীয়ান এ অভিনেতা । জলছবি চলচ্চিত্রের মাধ্যমে সিনেমা জগতে প্রবেশ করেন নায়ক ফারুক। প্রথম ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়ে বলে খ্যাত কবরী। তার প্রথম ছবির পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। উপহার দিয়েছেন একের পর এক জনপ্রিয় সিনেমা। তিনি প্রায় ১০০+ সিনেমায় অভিনয় করেছেন। তার বেশিরভাগ সিনেমাই দর্শকদের হৃদয় জয় করতে পেরেছিল।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]