Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
অর্থনীতি

ঈদ উপলক্ষ্যে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

📅 21 April 2023, 03:57 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ঈদ উপলক্ষ্যে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
নিউজ ডেস্ক:: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জাতীয় ঈদগাহ ময়দানে গমনাগমন বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক রমনা বিভাগের পক্ষ থেকে কিছু ট্রাফিক নির্দেশনা দেওয়া হয়েছে। শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
নির্দেশনাগুলো হচ্ছে- যেসব রাস্তায় ডাইভারশন থাকবে : জিরো পয়েন্ট ক্রসিং, মৎস্য ভবন ক্রসিং, সরকারি কর্মচারী হাসপাতালের মোড়, দোয়েল চত্বর ক্রসিং, প্রেসক্লাব লিংক রোড, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পেছনের গলি, ইউবিএল ক্রসিং ও কন্ট্রোলরুম গ্যাপ। সাধারণ কার পার্কিংয়ের স্থানগুলো মৎস্য ভবন হতে শাহবাগ, আইইবির ভেতরে পার্কিং, কার্পেট গলি, দোয়েল চত্বর ব্যারিকেডের বাইরে, ফজলুল হক হল ব্যারিকেডের বাইরে ও প্রেসক্লাব লিংক রোড ব্যারিকেডের বাইরে। ভিভিআইপি/ভিআইপি কার পার্কিং • রাষ্ট্রপতি/প্রধান বিচারপতি/ভিভিআইপি : সুপ্রিম কোর্টের অভ্যন্তরে গোলচত্বরের কাছে। • মন্ত্রিপরিষদের সদস্য/ভিআইপি : ঈদগাহ্ ময়দানের প্রধান গেটের উত্তর পশ্চিম দিকে। • বিচারপতি : সুপ্রিম কোর্ট মাজার সংলগ্ন উত্তর পার্শ্বে। • উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা/ বিশিষ্ট ব্যক্তি/সাংবাদিক : গণপূর্তভবনের আঙ্গিনায়। যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলো কার্যকর করার বিষয়ে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]