Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

গুলশানে বহুতল আবাসিক ভবনে আগুন, আটকা পড়েছেন অনেকেই

📅 19 February 2023, 08:36 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
গুলশানে বহুতল আবাসিক ভবনে আগুন, আটকা পড়েছেন অনেকেই
নিউজ ডেস্ক:: রাজধানীর গুলশান-২ নম্বরে একটি বহুতল আবাসিক ভবনে আগুন লেগেছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে ১২ তলা ভবনের সাততলায় আগুন লাগে। ভবনটির ১২ ও আটতলায় অনেকেই আটকা পড়েছেন বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২ তলা ভবনের সাততলায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ৬টি ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন যুগান্তরকে বলেন, ভবনটি আবাসিক। সাততলায় আগুন লেগেছে। ১২ ও আটতলায় অনেকেই আটকা পড়েছেন বলে খবর পেয়েছি। তবে তাদের কোনো সমস্যা হবে না বলে জানান তিনি।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]