Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

দোনবাস অঞ্চলে এগিয়ে ইউক্রেন বাহিনী, রুশ সেনাদের পরাজয়

📅 31 December 2022, 03:07 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
দোনবাস অঞ্চলে এগিয়ে ইউক্রেন বাহিনী, রুশ সেনাদের পরাজয়
আন্তর্জাতিক ডেস্ক :: ইউক্রেনের দোনবাস অঞ্চলে রাশিয়ার সেনাদের মোকাবিলায় এগিয়ে আছে ইউক্রেনের সেনারা।  এ খবর দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর ইউএস নিউজের। শুক্রবার রাতে এক ভিডিওবার্তায় এমন কথা জানিয়েছেন জেলেনস্কি। এ সময় তিনি বলেন, আমরা আমাদের হারানো ভূখণ্ড ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছি। কিছু জায়গায় আমরা এগিয়ে আছি।
জেলেনস্কি আরও বলেন, সম্প্রতি ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। সামরিক বাহিনীকেও শক্তিশালী করেছে তারা। তাদের কবল থেকে বাঁচতে আমাদের শক্তিসামর্থ আরও বাড়াতে হবে। প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এতে প্রায় অভিশপ্ত নগরীতের পরিণত হয়েছে কিয়েভ, খেরসন, লুহানস্ক, দোনেৎস্কসহ বিভিন্ন শহর। একের পর এক হামলায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে প্রায় সব জায়গা। বাড়ি ঘর ছেড়ে বাস্তুহারা হয়েছে অসংখ্য মানুষ। গত সেপ্টেম্বরে গণভোটের মাধ্যমে ইউক্রেনের দোনবাস অঞ্চলসহ ঝাপোরিজঝিয়া এবং খেরসন দখল করে নেয় রাশিয়া। যার প্রতিবাদে এখনও লড়ছে ইউক্রেনের সেনারা।  এবার সেই দোনবাস অঞ্চলে কিছুটা এগোনোর সুসংবাদ দিলেন জেলেনস্কি।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]