Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

‘বিদেশি কোচ নিয়োগ দেওয়া মানে দেশি কোচদেরকে অসম্মান করা’

📅 13 December 2022, 11:20 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
‘বিদেশি কোচ নিয়োগ দেওয়া মানে দেশি কোচদেরকে অসম্মান করা’
স্পোর্টস ডেস্ক::  পাঁচবারের রেকর্ড চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও কাতার বিশ্বকাপে সেমিফাইনালের আগেই বিদায় নেয় ব্রাজিল। দলের ব্যর্থতার কারণে পদত্যাগ করেন ব্রাজিলের প্রধান কোচ তিতে। তিতে সরে দাঁড়ানোর পর থেকে নেইমারদের নতুন কোচ হিসেবে বিদেশি কোচ নিয়োগের কথাবার্তা চলছে। তবে, বিদেশি কোচ নিয়োগ দিলে দেশের কোচদের অসম্মান করা হবে বলে মনে করেন দেশটির সাবেক তারকা ফুটবলার রিভালদো।
রিভালদো বলেন, ‘আমি এই জিনিসটার সঙ্গে একমত না। বিদেশি কোচ আনলেই তো আমরা চ্যাম্পিয়ন হয়ে যাব না। বিদেশি কোচ নিয়োগ দেওয়া ব্রাজিলিয়ান কোচদের প্রতি অসম্মান করা।’ রিভালদো আরও বলেন, ‘রোজারিও সেনি, ফার্নান্দো দিনিজ, কুকা, রেনাতো গাওচাও, ডরিভাল জুনিয়র-তারা আছেন দায়িত্ব নেওয়ার মতো। আমার মতে, বিদেশি কোচ তার নিজ দেশকে চ্যাম্পিয়ন করতে পারে। ব্রাজিলের চেয়ে তার দলে তাকে বেশি দরকার।’
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]