Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

ফরিদপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কা, মা-ছেলেসহ নিহত ৪

📅 06 November 2022, 03:14 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ফরিদপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কা, মা-ছেলেসহ নিহত ৪
নিউজ ডেস্ক:: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কায় মা-ছেলেসহ চারজন নিহত ও কমপক্ষে ১০ আহত হয়েছেন। রোববার ভোর ৪টার দিকে উপজেলার মাধবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— পিরোজপুরের কাউখালীর মারিনা আক্তার (৩০) তার শিশুপুত্র জুনাইদ (৩), ঢাকা সাভারের হুমায়ুন কবির (৪৮) এবং ঝালকাঠির আব্দুর রউফ (৫০)। ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহানুর রহমান জানান, বরিশালগামী সাকুরা পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনাটি ঘটে। ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতি ও ড্রাইভার ঘুম ঘুম ভাব নিয়ে গাড়ি চালাছিল। ফলে ঘটনাস্থলে দুজন ও ভাঙ্গা হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যায়। গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভাঙ্গা হাইওয়ে থানায় একটি মামলা হয়েছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]