Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

বিএনপির আন্দোলনের নেতা কে: কাদের

📅 01 November 2022, 03:55 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বিএনপির আন্দোলনের নেতা কে: কাদের
নিউজ ডেস্ক:: বিএনপির আন্দোলনের হুমকির সমালোচনা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি প্রতিদিন আন্দোলনের হুমকি দেয়। কিন্তু তাদের আন্দোলনের নেতা কে সেটিই তারা জানে না।
বিএনপির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের। বলেন, বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুজনই দণ্ডিত। একজন এতিমের টাকা আত্মসাৎ করায় দণ্ডিত। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার মহানুভবতায় ঘরে বসে চিকিৎসা নেওয়ার সুযোগ পেয়েছেন। ওবায়দুল কাদের মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এসব কথা বলেন। তিনি বলেন, আর একজন রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে কাপুরুষের মতো বিদেশে পালিয়েছে এবং ১০ ট্রাক অস্ত্র ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]