প্রধান অতিথি মন্ত্রী খন্দকার মুক্তাদির, এমপি ‘বিভাগীয় বিজ্ঞান মেলা’র উদ্বোধন ও ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার

বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি এক সরকারি সফরে আগামীকাল শুক্রবার (১৫ মে) সিলেট আসছেন। সফরকালে তিনি সিলেটে বিভাগীয় বিজ্ঞান মেলার উদ্বোধনসহ বেশ কয়েকটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
শুক্রবার ৩টায় মন্ত্রী সিলেট জেলা স্টেডিয়ামের ইনডোর কমপ্লেক্সে ‘বিভাগীয় বিজ্ঞান মেলা’র আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একই ভেন্যুতে বিকাল সাড়ে ৩টায় তিনি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *