সিলেটে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির নারী দিবস উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর উদ্যোগে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (৮ মার্চ) সকালে নগরীর জেলরোডস্থ গ্রাসরুটস কার্যালয়ে আয়োজিত সভায় “আমাদের পদক্ষেপ: আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্য বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
গ্রাসরুটস মহানগর সভাপতি জহুরা আক্তারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাফিসা শবনমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাসরুটস কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী অনিতা দাশগুপ্তা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রেশমা বেগম, সাকিয়া সুলতানা, মাকসুরা জালাল, জাকিয়া আক্তার রোমামা, শিপা ইশরাত জাহান, লুবনা বেগম, পারভীন আক্তার, ফাতেমা সুলতানা, রুনা বেগম, অসীম বেগম, আকলিমা আক্তার সহসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা নারী-বিদ্বেষী সকল অপতৎপরতা বন্ধ করার লক্ষ্যে সকল নারী উদ্যোক্তাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারীদের অর্থনৈতিক স্বাধীনতার লক্ষ্যে গ্রাসরুটস-এর পতাকাতলে একত্রিত হয়ে কার্যক্রম গতিশীল করার প্রতিও সভায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *