ম্যাগাজিনের মোড়ক উন্মোচন, লাইফটাইম অ্যাচিভম্যান্ট অ্যাওয়ার্ড প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট এর আয়োজনে ও প্রকাশনায় ‘পরিবর্তন’ ম্যাগাজিন ২০২৬ এর মোড়ক উন্মোচন, লাইফটাইম অ্যাচিভম্যান্ট অ্যাওয়ার্ড প্রদান এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ) নগরীর মির্জাজাঙ্গালস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে চৌধুরী ও লস্কর ট্রাস্টের প্রধান উপদেষ্টা হাজী নুরজাহান বেগম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশনেল ইউনিভার্সিটির মানবিক অনুষদের সাবেক ডিন ড. আবুল ফতেহ ফাত্তাহ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা যদি কল্যাণের পথে কাজ করে যেতে পারি তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন ঘটবে। আমাদের ছোট সদিচ্ছাও সমাজে সমাজে বড় ধরনের পরিবর্তনের বীজ বপন করতে পারে। আমাদের সম্মিলিত প্রচেষ্ঠাই সুখী ও সমৃদ্ধ ভবিষ্যত গড়তে ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, মানুষের প্রতি ভালবাসা থেকে চৌধুরী ও লস্কর ট্রাস্ট নিষ্ঠা ও আন্তরিকতার সাথে আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জুবের আহমদ লস্কর এর নেতৃত্বে এই ট্রাস্ট মানবকল্যাণে তাদের কার্যক্রম অব্যাহত রেখে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রেখে যাবে বলে আমরা আশাবাদী।
অনুষ্ঠানে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট এর মানবিক ও সমাজকল্যাণমূলক কাজের স্মারক প্রকাশনা ‘পরিবর্তন’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে সমাজ, শিক্ষা, চিকিৎসা, মানবাধিকার, প্রশাসন ও ছাত্রকল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘পরিবর্তন আজীবন কৃতিত্ব পুরস্কার’ প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন, ওমর হরুন চৌধুরী, মনজুর আহমদ লস্কর, আলহাজ¦ মনসুর আহমদ লস্কর, তোফায়েল আহমদ চৌধুরী, ড. মাফুজা মালিহা লস্কর, মো. শফিকুল ইসলাম, আজাদ উদ্দিন, শাব্বির আহমদ, সাইফুর রহমান ও বারহাল ছাত্র পরিষদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেল, বিশিষ্ট চা-কর ওমর হারুন চৌধুরী,  চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ¦ জুবের আহমদ লস্কর, ট্রাস্টের উপদেষ্টা মনজুর আহমদ লস্কর, ট্রাস্টি আলহাজ¦ মনসুর আহমদ লস্কর, ট্রাস্টের অ্যাম্বাসেডর তোফায়েল আহমদ চৌধুরী, মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাব্বির আহমদ, শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রিন্সিপাল সাইফুর রহমান, কানাডা প্রবাসী খন্দকার আব্দুল মুকিত, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জকিগঞ্জ উপজেলার সাংগঠনিক সম্পাদক এটিএম নাসির ও শিক্ষানুরাগী ইশফাক আজীম জনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. মাহফুজা মালিহা এবং শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারী রায়হান আহমদ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *